ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসই’র পিই রেশিও ১.৫২ শতাংশ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২৮ আগস্ট ২০২১  
ডিএসই’র পিই রেশিও ১.৫২ শতাংশ বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ আগস্ট) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিল ১৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ২০.০১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩০ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৮ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১২.৮৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৬৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৯.৯৮ পয়েন্টে, বিমা খাতে ২১.৮৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ২৫.৯৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৭.২০ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ২৯.৮৯ পয়েন্টে, বিবিধ খাতে ৩১.১৬ পয়েন্টে, খাদ্য খাতে ৩২.৭৮ পয়েন্টে, সিরামিক খাতে ৩৪.৮১ পয়েন্টে, বস্ত্র খাতে ৪১.৪৫ পয়েন্টে, পেপার খাতে ৪৯.৯৬ পয়েন্টে, আর্থিক খাতে ২৭৮.৯৭ পয়েন্টে, চামড়া খাতে ২৯৯.১৫ পয়েন্টে, পাট খাতে (-৩৮.৭৭) পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে (-১২৫৭.৫২) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়