ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-সিলেট করিডোর নির্মাণে ১৭৮ কোটি ডলার দিচ্ছে এডিবি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৪৮, ২৮ আগস্ট ২০২১
ঢাকা-সিলেট করিডোর নির্মাণে ১৭৮ কোটি ডলার দিচ্ছে এডিবি

ঢাকা-সিলেট বাণিজ্যিক করিডোর নির্মাণে ১৭৮ কোটি ডলারের মাল্টিট্রান্স ফিন্যান্সিং সুবিধা (এমএফএফ) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২৭ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করিডোর নির্মাণকাজে গতিশীলতা, সড়ক-মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

ঢাকা-সিলেট করিডোর প্রকল্প বাস্তবায়ন হলে নতুন একটি আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে। এ রুট চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া, শেওলা ও তামাবিল স্থলবন্দরের মাধ্যমে ভুটান ও মিয়ানমারকে সংযুক্ত করবে। প্রকল্পের আওতায় চার আন্তর্জাতিক করিডোরে সংযুক্ত হতে বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডোর, সার্ক করিডোরসহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা করেছে সরকার।

ঢাকা-সিলেট করিডোর প্রকল্পটি চারটি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা-সিলেট করিডোর দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। ঢাকা-সিলেট করিডোর বরাবর প্রায় ২১০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে।

ধীর গতিতে চলাচল করা যানবাহনের জন্য কয়েকটি লেনসহ আলাদা সড়ক নির্মাণ করা হবে। এর সঙ্গে থাকবে ৬০ কিলোমিটার ফুটপাত, ২৬টি ফুটওভার ব্রিজ এবং ১৩টি ওভারপাস।

ঢাকা/হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়