ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১  
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে। আলফার রেটিং অনুযায়ী মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ২০০৪ সালে তালিকাভুক্ত হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়