তিন বছরের লভ্যাংশ দেবে না মিথুন নিটিং
শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ সমাপ্ত তিন হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩০ জুন, ২০২০ সালের ৩০ জুন এবং ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
সমাপ্ত হিসাব বছরগুলোর হিসাব শেষে দেখা যায়, ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়নি। আর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.১৮ টাকা।
২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.১১ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়ায় ৩.১৮ টাকায় এবং ২০১৯ সালে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৭৩ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ১৫.০২ টাকায়।
/এনটি/এসবি/