ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডি-ইনসাফ বারাকাহ স্বাস্থ্যসেবা চুক্তি 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ জুন ২০২২   আপডেট: ১৯:২৩, ২৯ জুন ২০২২
রাইজিংবিডি-ইনসাফ বারাকাহ স্বাস্থ্যসেবা চুক্তি 

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

বুধবার (২৯ জুন) বিকেলে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। 

অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনের পক্ষে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং  রাইজিংবিডি ডটকম-এর পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার চুক্তিতে সই করেন। 

এ সময় অন্যদের মধ্যে রাইজিংবিডি ডটকম-এর নির্বাহী সম্পাদক তাপস রায়, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব কাস্টমার কেয়ার মো.হাফিজুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ মো. আবদুল মান্নান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ মো. মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই চুক্তি স্বাক্ষরের ফলে রাইজিংবিডি.ডটকম-এর কর্মকর্তা-কর্মচারী এবং ফ্যামিলি মেম্বাররা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

মাসুদ/

সর্বশেষ

পাঠকপ্রিয়