ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেয়ারবাজারে দরপতন, লেনদেন তলানিতে

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২ জানুয়ারি ২০২৩  
শেয়ারবাজারে দরপতন, লেনদেন তলানিতে

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (২ জানুয়ারি) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনে পতন হয়েছে। মাত্র ৭ কোম্পানির শেয়ার দর বেড়েছে। দরপতনের কারণে বাজারে লেনদেন তলানিতে নেমে গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩২৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৫৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ১৪৬ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ৪২ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৫৮ পয়েন্টে, সিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ১০ হাজার ৯৪০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/নাজমুল/ইভা 
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়