ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৩ মে ২০২৪  
ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলমের হাতে কোম্পানিটির ৩ কোটি ৮৯ লাখ শেয়ার ছিল। এর মধ্যে থেকে তিনি ৩ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্রি করেছেন।

আরো পড়ুন:

শেয়ার বিক্রির ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন তিনি। চলতি বছরের গত ১৮ এপ্রিল তিনি শেয়ার বিক্রি করার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯৮.৮৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০.৫৭ শতাংশ শেয়ার রয়েছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়