ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন প্লাজার সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চুক্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৮ জানুয়ারি ২০২৫  
ওয়ালটন প্লাজার সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চুক্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা এবং ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের পারস্পরিক সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা পরিবারের সদস্য এবং ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীগণ ওয়ান্ডারল্যান্ড গ্রুপের বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ ও বিভিন্ন রাইড গ্রহণে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। অপরদিকে, চুক্তির আওতায় ওয়ান্ডারল্যান্ড গ্রুপের সদস্যগণ ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।

গত রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জি এম মাশফিকুর রহমান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল ইসলাম, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ম্যানেজার শহিদুল ইসলাম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/একরাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়