ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহান শহীদ দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প 

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫  
মহান শহীদ দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ওষুধ দেওয়া হয়েছে।

রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক (বিপণন ও বিক্রয়) হাকিম সাইফউদ্দিন মুরাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, “সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তস্নাত একুশে ফেব্রুয়ারির চেতনা হলো অধিকার রক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা পাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও উপিস্থত ছিলেন হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়