এবি ব্যাংকের সাবেক কর্মকর্তাদের মেলবন্ধন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের সাবেক কর্মকর্তাদের গৌরবোজ্জ্বল অবদানকে স্বীকৃতি জানাতে এক মেলবন্ধনের আয়োজন করেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং সাবেক চেয়ারম্যান ফয়সাল মোরশেদ খানের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের পরিচালক এবং সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যাংকের সাবেক কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা তুলে ধরেন ও ব্যাংকের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
ঢাকা/সুমন/সাইফ