ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বসুন্ধরা পেপারের শেয়ারদর বাড়ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২ মার্চ ২০২৫  
বসুন্ধরা পেপারের শেয়ারদর বাড়ছে

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রবিবার (২ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

প্রসঙ্গত, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের গত ৩ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারদর ছিল ২৬,২০ টাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রিয়ারি) লেনদেনে শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৪১.৫০ টাকায়। অর্থাৎ মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫.৩০ টাকা।

এভাবে কোম্পানির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
 

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়