ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘রাবিয়ান’ ঢাকা উত্তরের ইফতার মাহফিল 

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৮ মার্চ ২০২৫  
‘রাবিয়ান’ ঢাকা উত্তরের ইফতার মাহফিল 

রাজধানীর উত্তরায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল করেছে রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ইউনিটি (রাবিয়ান, ঢাকা উত্তর)।

শুক্রবার (৭ মার্চ) উত্তরার ১৩ নম্বর সেক্টরে উত্তরা স্কয়ার ভবনে এ আয়োজন করা হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আইয়ুব আলী খান, বাহাউদ্দিন বাহার, রাবিয়ান ঢাকা উত্তরের সভাপতি মো. হাবিবুর রহমান সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু ও সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আবু তাহের মণ্ডলসহ অনেকে। সঞ্চালনা করেন সেলিম রেজা। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এ এ এম মাহাবুবুল হক উদয়, কে এম আরিফুজ্জামান, কাজী আজমল হক, জাকিরুল হক টিটন, মিল্টন হোসেন, মোস্তাফিজুর রহমান মনির, মহিদুল ইসলাম, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি ও চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব প্রমুখ। এ আয়োজনের আহ্বায়ক মুহাম্মদ শামছুল মুরশীদ শিমুল এবং সদস্য সচিব মো. সেলিম রেজা।

আলোচনা সভার পর বার্ষিক বনভোজনের পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের পর সবাইকে নিয়ে ইফতার করা হয়।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়