ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাফার্জ হোলসিমে কোম্পানি সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৬ মার্চ ২০২৫  
লাফার্জ হোলসিমে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে কাজী মো. কামরুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৩ মার্চ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এগ্রো অর্গানিকা পিএলসি। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে ৬৪.০৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.০৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৮৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪.০৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/

সর্বশেষ

পাঠকপ্রিয়