ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালেক স্পিনিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১১ ডিসেম্বর ২০২৫  
মালেক স্পিনিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, মালেক স্পিনিংয়ের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

পুঁজিবাজারে মালেক স্পিনিং মিলস ২০১০ সালে তালিকাভুক্ত হয়।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়