ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দাম ভরিতে কমল ৬৫৯০ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৬  
স্বর্ণের দাম ভরিতে কমল ৬৫৯০ টাকা

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতার পর নিম্নমুখী স্বর্ণের বাজার। দেশের বাজারেও যার প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) একদিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। গতকাল সন্ধ্যায় প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম সোমবার বেলা পৌনে ১১টা থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সামন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৭২ ডলারে নেমে এসেছে; গত বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

স্বর্ণের দামের কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়