ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোংরা ভাষায় মন্তব্যকারীদের স্বস্তিকার কড়া জবাব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৬
নোংরা ভাষায় মন্তব্যকারীদের স্বস্তিকার কড়া জবাব

স্বস্তিকা মুখার্জি

ব্যক্তিগত কিংবা সামাজিক, কোনো বিষয়ে রাখঢাক করার স্বভাব নেই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। বরং যা বলার তা মুখের উপরেই বলে দেন। ঠোঁটকাটা স্বভাবের কারণে বছর জুড়েই যেমন আলোচনায় থাকেন, তেমনই কটূক্তিরও শিকার হন। কয়েক দিন আগে স্বস্তিকা অকপটে জানান—তিন-চারজনের প্রেম করা উচিত বলে মন্তব্য করেন। 

স্বস্তিকা মুখার্জির এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। নেটিজেনদের অনেকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেবল তাই তাই নয়, কেউ কেউ ‘নোংরা’ ভাষায় মন্তব্য করতেও পিছপা হননি। এবার নেটিজেনদের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে কড়া ভাষায় জবাব দিলেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

স্বস্তিকা মুখার্জি তার অবস্থানে অনড় থেকে বলেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরো হরেকরকম উত্তর দেব, আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো—এই নিয়েই চর্বো।” 

কাউকে খুশি করার জন্য কোনো বিষয়ে উত্তর দিতে নারাজ স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সমাজে কবে যে প্রেম এত বিরাট একটা গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে তাদের বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই—সেটা না পছন্দ হলেই ব্যস। ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।” 

হাতে সময় থাকলে ৩/৪টি প্রেম করা উচিত বলে মনে করেন স্বস্তিকা। তার ভাষায়—“আর বেশ করছি ৩–৪টে প্রেম করা উচিত বলেছি, কারণ হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত—নাহলে অলি পাব, মাংসো, গরু, ছাগল, শুয়োর, সায়ক এই করতে হবে। নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন না—ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরোই লস। 

স্বস্তিকা অভিনীত নতুন সিরিজ ‘কালিপটকা’। এতে শ্রীমা চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে কেউ প্রশ্ন করলে, শ্রীমার ভাষায় জবাব দেবেন স্বস্তিকা। তার মতে—“আর হ্যাঁ, কালিপটকা সিরিজটা দেখে নিন—জিফাইভে চলছে। এবার থেকে শ্রীমার মতো করেই উত্তর দেব। যান একটু ট্র্যাকশন আপনাকেও দিয়ে দিলাম। পরেরবার শ্রীমা দেবে, আমি নই। ধুর বা**।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়