ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২০, ২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।”

জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, “আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।” 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।” তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, “দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।” 

ঢাকা/হিমেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়