শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো দুই কোম্পানি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
কোম্পানি দুটি হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে তিনটি কোম্পানি। কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.০৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডারা।
কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে এ অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/