লাফার্জহোলসিমের পরিচালনা পর্ষদ সভা ১১ মার্চ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ বিকাল ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে।
সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি।
সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৩.৩৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৭৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৩.৫৬ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/বকুল