ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: খামেনি হত্যা নিয়ে মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০৩, ১ মার্চ ২০২৬
খামেনি হত্যা নিয়ে মুখ খুললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

খামেনি হত্যার ঘটনাকে ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছেন তিনি।

আরো পড়ুন:

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন।

পুতিন বলেছেন, খামেনির হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করে সংঘটিত একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা নিয়ে যখন পুরো বিশ্ব অস্থির, তখন চুপ করে আছে রাশিয়া। ইরানের সঙ্গে তাদের কৌশলগত সামরিক চুক্তি থাকলেও প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ দেখা যায়নি।

যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের সর্বোচ্চ নেতাকে রক্ষা করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আধিপত্যের সামনে একের পর এক পতন হচ্ছে রুশপন্থি শক্তিগুলোর।

ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়