ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১২ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৫ এপ্রিল ২০২৬  
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১২ মার্চ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.৬২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৪৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯.৯১ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়