নানা আয়োজনে ওয়ালটনে বাংলা নববর্ষ উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়।
শুরু হয়েছে নতুন বাংলা বছর ১৪৩৩। নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এবং গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন করপোরেট অফিসে বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন কার্যক্রম শুরু করা হয়। কাটা হয় বিশালাকার কেক।
করপোরেটের পাশাপাশি একই দিনে ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। দিনের শুরুতে বিশালাকার কেক কেটে শুরু হয় পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান। এরপর হেডকোয়ার্টার্সের সকল স্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হেডকোয়ার্টার্সের হাই-টেক ভবন থেকে শুরু হয়ে হ্যালিপ্যাডে এসে শেষ হয়।
ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশালাকার কেক কাটা হয়।
এছাড়া, হেডকোয়ার্টার্সে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ধরণের স্টল স্থাপন করা হয়। এর মধ্যে খাবারের স্টলগুলোতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো চিরায়াত বাঙালি খাবার জিলাপি, হরেক রকম পিঠা, চানাচুর, আইসক্রিম, জুস, চা, কফি, কুঁকিজ ইত্যাদি। এছাড়া, মেলার বিভিন্ন স্টলে শিশুদের বিনোদনের জন্য মাটির ও কাঠের তৈরি গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া খেলনা যেমন- হাতি, ঘোড়া, পালকি, খরগোশ, ময়ুর, কাঠবিড়ালি, বনমোরগ ইত্যাদি প্রদর্শন করা হয়। ছিলো মাটির ব্যাংক, ক্রোকারিজ, ঘরসজ্জা ও হাতপাখার প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা।
এছাড়া, আয়োজন করা হয় এক বিশেষ বৃক্ষ মেলা। হেডকোয়ার্টার্সের নিজস্ব নার্সারিতে উৎপাদিত বৈচিত্র্যময় ফুল ও ফলের চারা বৃক্ষ মেলায় প্রদর্শনী ও বিক্রয় করা হয়।
গরমে পহেলা বৈশাখ উদযাপনে কর্মীদের শারীরিক সুস্থ্যতা নিশ্চিতকল্পে ওয়ালটন মেডিকেল সেন্টারের সহায়তায় ছিল বিশেষ স্বাস্থ্য সেবা ও মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা, ছিলো মেডিকেল বুথ। যেখানে কর্মীরা চিকিৎসা সেবা, স্বাস্থ্য সচেতনতা এবং অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ওয়ালটন হেডকোয়ার্টার্সের দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান।
ঢাকা/ইভা
৭ নভেম্বর সরকারি ছুটি বহাল: মন্ত্রিপরিষদ সচিব