ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:১৫, ১৮ এপ্রিল ২০২৬
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় এ ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (১৮ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৩০.১৯ শতাংশ। এর আগের সপ্তাহে এ ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ৫.৩০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬.৯০ টাকা। এর ফলে মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আখতারের ৩০ শতাংশ, পিপলস লিজিংয়ের ২৬.০৯ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ২১.৬৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২০.৪৮ শতাংশ, মেঘনা পেটের ১৮.৪৮ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ১৭.৫৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, গোল্ডেন সনের ১৫.৬৩ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ১৫.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়