ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউনিলিভারের আয় কমেছে ৩০ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৯ জুলাই ২০২১  
ইউনিলিভারের আয় কমেছে ৩০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার লিমিটেড চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৩০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ৬ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.৫৯ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২৬.৩৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৭.৭৮ টাকা বা ৩০ শতাংশ।

শুধু দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৩৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১১.৪০ টাকা। আলোচ্য সময়ে ইপিএস কমেছে ৩.০১ টাকা বা ২৭ শতাংশ।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭.৬৭ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়