ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ারের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৩২, ২৬ আগস্ট ২০২১
কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ারের দাম

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল এবং দ্যা ঢাকা ডাইংয়ের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৫ আগস্ট সালভো কেমিক্যাল এবং ঢাকা ডাইংকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানি দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রকাশ অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

গত ১০ আগস্ট সালভো কেমিক্যালের শেয়ারের দাম ছিল ৪৩ টাকা। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৫৪.৫০ টাকা। ফলে ১০ কার্যদিবসে শেয়ারের দাম ১১.৫০ টাকা বা ২৬.৭৪ শতাংশ বেড়েছে।

গত ১৮ আগস্ট দ্যা ঢাকা ডাইংয়ের শেয়ারের দাম ছিল ২৩ টাকা। আর ২৫ আগস্ট শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২৬.৬০ টাকা। ফলে ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৩.৬০ টাকা বা ১৫.৬৫ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়