লোকসান বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির লোকসান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৪১ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিলো ২.৩০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে ৭.১১ টাকা বা ৩০৯ শতাংশ।
শুধু চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিলো ০.৯০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে ৫.৪৪ টাকা বা ৬০৪ শতাংশ।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫.২৬ টাকা।
ঢাকা/এনএফ/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী