ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতাস গ্যাসের ইপিএস বেড়েছে ১ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৩১ জানুয়ারি ২০২২  
তিতাস গ্যাসের ইপিএস বেড়েছে ১ শতাংশ

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাসের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএসে) বেড়েছে ১ শতাংশ।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৪৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ০.০১ টাকা বা ১ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৬ টাকা। সেহিসেবে কোম্পানিটির ইপিএস ০.০৩ টাকা বা ৪ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১.৮১ টাকায়।

ঢাকা/এনটি/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়