ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমান ফিডের ইপিএস বাড়লেও আমান কটনের কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৩১ জানুয়ারি ২০২২  
আমান ফিডের ইপিএস বাড়লেও আমান কটনের কমেছে

শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড ও আমান কটনের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে আগের হিসাব বছরের তুলনায় অর্ধবার্ষিকে আমান ফিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়লেও কমেছে আমান কটনের।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

আরো পড়ুন:

আমান ফিড: কোম্পানিটির চলতি হিসাব বছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৬৬ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ০.১৯ টাকা বা ১১ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ০.১৪ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৫৪ টাকায়।

আমান কটন: কোম্পানিটির চলতি হিসাব বছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৫ টাকা। কোম্পানিটির ইপিএস ০.১০ টাকা বা ১৫ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ০.৩৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস ০.০৬ টাকা বা ১৭ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৯৬ টাকায়।

ঢাকা/এনটি/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়