রোজায় পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি
আসন্ন পবিত্র মাহে রমজানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। ফলে নতুন সময় অনুযায়ী শেয়ারবাজারের লেনদেন ৩ ঘণ্টা ৪০ মিনিট বিরতিহীনভাবে চলবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রমের সময় নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য সাধারণ দিনে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এছাড়া, লেনদেনের সময় কমার কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে বেলা ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে পোস্ট-ক্লোজিং সেশন।
ঢাকা/এনটি/ইভা