ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) ছিল (১.০১) টাকা ছিল।

গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির বাজার মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯.৩৯ টাকা।

ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৮ মার্চ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়