ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনিয়োগ শিক্ষা প্রসারে বিআইসিএম-ডিবিএর সমঝোতা সই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বিনিয়োগ শিক্ষা প্রসারে বিআইসিএম-ডিবিএর সমঝোতা সই

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ডিএসই স্টক ব্রোকারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএ'র সভাকক্ষে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

আরো পড়ুন:

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিআইসিএম ও ডিবিএ যৌথভাবে ডিবিএর কর্মকর্তা-কর্মচারী ও ডিএসই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনিয়োগ শিক্ষার গুরুত্ব এবং সুযোগ-সুবিধার বিষয়ে প্রশিক্ষিত করবে।

তারা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ডিবিএ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পার্সন সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করবে বিআইসিএম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিআইসিএম এর কোম্পানি সচিব এ এস এম সায়েম ও ডিবিএ সাধারণ সম্পাদক দিদারুল গণি উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়