ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বুয়েটের নতুন ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুয়েটের নতুন ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সত্য প্রসাদ মজুমদার এর আগে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এই নিয়োগ দেন। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।

বুয়েটের সাবেক ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন সত্য প্রসাদ মজুমদার।  এর আগে ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পান ড. সাইফুল ইসলাম।



ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়