মাদ্রাসা শিক্ষকদের নভেম্বরের এমপিও’র চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২১, ৩০ নভেম্বর ২০২১
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়েছে।
শিক্ষকরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
ইয়ামিন/এনএইচ