ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিয়ের প্ল্যান কি বয়স দিয়ে হয়?’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিয়ের প্ল্যান কি বয়স দিয়ে হয়?’

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৩৪ বছর বয়সি তনুশ্রী চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় প্রশ্ন করা হয়— বয়স তো বাড়ছে। এখনো বিয়ের প্ল্যান নেই? উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তনুশ্রী বলেন, ‘বিয়ের প্ল্যান কি বয়স দিয়ে হয়?’

আপনার বাড়ি থেকে বিয়ের বিষয়ে কিছু বলছে না? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘মা তো কবে থেকে বলতে শুরু করেছে। আমার মনে হয়, একটা অন্য উদ্দেশ্যে ভগবান আমাকে এনেছেন। সেই উদ্দেশ্য হলো— অনেক কাজ করা। মানুষকে সিনেমা দিয়ে যেমন এন্টারটেইন করব, সেইরকম আরো বেশি সংখ্যক মানুষের কাছাকাছি যেতে চাই। মানুষের ভালোর জন্য নিজেকে কাজে লাগাতে চাই।’

ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন তনুশ্রী। কিন্তু এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে এর আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

তনুশ্রী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হারানো প্রাপ্তি’।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়