ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোরকার বিজ্ঞাপনে মডেল হতে চান প্রসূন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বোরকার বিজ্ঞাপনে মডেল হতে চান প্রসূন

প্রসূন আজাদ

লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। করোনার এই সংকটকালে পরিবারের সঙ্গে সময় কাটছে তার।

এদিকে হঠাৎ করেই বিনা পারিশ্রমিকে পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রসূন। এ অভিনেত্রী তার ফেসবুকে এই ঘোষণা দেন। এতে তিনি লিখেন—‘আবায়া/বোরকা/হিজাব হাউসগুলোকে প্রমোট করতে ভালোবাসি। এজন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। পুরোপুরি বিনা পারিশ্রমিকে কাজটি করব।’

আগ্রহী প্রতিষ্ঠানকে ই-মেইল করার আহ্বান জানান প্রসূন। তার ই-মেইল ঠিকানা হলো: [email protected]। সৌন্দর্যকে উদ্বুদ্ধ করতে বিনা পারিশ্রমিকে কাজটি করতে চাচ্ছেন তিনি। তার ভাষায়—কিছু কাজে আর্থিক বিষয়টা জরুরি না। তাই  কাজটি করার জন্য আর্থিক বিষয় মূল্যায়ন করিনি।

এরই মধ্যে অনেকেই ই-মেইলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন। করোনা সংকট কেটে গেলেই এসব মডেলিংয়ের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রসূন।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন। নাটক-টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন প্রসূন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সর্বনাশা ইয়াবা’।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়