ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাহারার আজ বিয়ে

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাহারার আজ বিয়ে

অভিনেত্রী সাহারা

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী সাহারার আজ বিয়ে। আজ ৮ মে, শুক্রবার ‘ঢাকা টু বোম্বে’ ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। রাজধানীর মহাখালীর এক কনভেনশন সেন্টারে বেশ আয়োজনের মধ্য দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

৬ মে, বুধবার সাহারার গায়ে হলুদ সম্পন্ন হয়। এ সময় জনপ্রিয় অভিনয়শিল্পী শাবনূর ও অমিত হাসান, নৃত্য পরিচালক আজিজ রেজা ও চলচ্চিত্র পরিচালক শাহাদৎ হোসেন লিটনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাহারা জানান, বিয়েটা আল্লাহর হাতে। তাই যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়ে বিয়ের আসরে বসবেন তিনি। নতুন জীবনে পা রাখার প্রারম্ভে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। যাতে সংসার জীবনে সুখী হতে পারেন।

 



রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়