ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলে গেলেন রিয়ার বাবা

একে আজাদ সানি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২০ মার্চ ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন রিয়ার বাবা

জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী ফারজানা রিয়া চৌধুরীর বাবা জহুরুল  হক চৌধুরী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।  গত ৭ মার্চ রিয়া ইভানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবার সময় তার ক্যান্সার আক্রান্ত বাবাকে জড়িয়ে  ধরে ভীষণ কেঁদেছিলেন। বাবা আর মেয়ের চোখের পানি দেখে সেদিন উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। সেই কান্নার রেশ থামতে না থামতেই রিয়ার বাবা পরিবারের সবাইকে  কাঁদিয়ে পরপারে চলে গেলেন। ১৮ মার্চ রিয়ার স্বামী ইভান চৌধুরী আমেরিকায় গেছেন। স্বামীকে বিদায় দিয়ে রিয়া ১৯ মার্চ দুপুরের ফ্লাইটে সিলেটের সুবিদ বাজারে বড় বোন ডাঃ জয়ার বাসায় পৌঁছান। বাবার হাত ধরে বাবাকে আদর করার পরপরই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান রিয়ার বাবা। বুধবার শাহজালাল মাজার  প্রাঙ্গণে বাদ জোহর জানাজা শেষে মাজারের কবরস্থানেই দাফন করা হয়। মৃত্যকালের রিয়ার বাবার বয়স হয়েছিলো ৮১ বছর।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়