ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড় পর্দায় ‘আরমান ভাই’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় পর্দায় ‘আরমান ভাই’

বিনোদন ডেস্ক : ছোট পর্দার গুণী নির্মাতা সাগর জাহান। তার নির্মিত ‘মাখন মিয়ার অদ্ভুত বউটা’, ‘মাখন মিয়ার উদার বউটা’, ‘সিকান্দার বক্স’সহ অনেক নাটক-টেলিফিল্ম দর্শকপ্রিয়তা পেয়েছে।

সাগর জাহান ‘আরমান ভাই দ্য জেন্টেলম্যান’ ও ‘আরমান ভাই হানিমুনে’ নামে ছয় পর্বের দুটি ধারাবাহিক নাটকও নির্মাণ করেন। এই নাটক দুটির ‘আরমান ভাই’ চরিত্রটি বিশেষভাবে দর্শকদের নজর কাড়ে। এ চরিত্রটি রূপায়ন করেন জাহিদ হাসান। এ চরিত্রটি নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। এমনটাই জানিয়েছেন এ নির্মাতা। 

এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘হ্যাঁ, আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব। তবে ২০১৯ সালে। কারণ  শুরুতে একটি মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি করব। আর এখন সেই চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছি।’

নতুন একটি গল্প নিয়ে নির্মিত হবে ‘আরমান ভাই’ চলচ্চিত্রটি। আর ছোট পর্দার মতো ‘আরমান ভাই’ চরিত্রটি রূপায়ন করবেন জাহিদ হাসান। যদিও ২০১২ সালে প্রথম এ চরিত্রটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা জানিয়েছিলেন নির্মাতা। তবে প্রাথমিক কিছু কাজ এগোলেও পরে তা থেমে যায়।

২০০৮ সালে স্ক্রিপ্ট নিয়ে সাগর জাহান প্রথম জাহিদ হাসানের সঙ্গে দেখা করতে যান। এরপর স্ক্রিপ্ট দেখে জাহিদ হাসানের চরিত্রটি পছন্দ হয়। তারপর ছোট পর্দায় উঠে আসে আরমান ভাই চরিত্রটি। ‘আরমান ভাই ফাঁইসা গেছে’ শিরোনামে নাটকের প্রথম খণ্ড নির্মিত হয়। এরপর প্রতি ঈদ আনন্দেই দর্শকের সঙ্গী হয়েছে ঢাকাইয়া ভাষায় আরমান ভাইয়ের দাদাগিরি আর হাস্যরসাত্মক কার্যকলাপ।



রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়