ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম দিনে কত আয় করল ‘লুকা চুপি’ ও ‘সঞ্চিরিয়া’?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিনে কত আয় করল ‘লুকা চুপি’ ও ‘সঞ্চিরিয়া’?

‘লুকা চুপি’ ও ‘সঞ্চিরিয়া’ সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : গতকাল শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে আলোচিত দুটি সিনেমা লুকা চুপি ও সঞ্চিরিয়া। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভালো সূচনা করেছে সিনেমাটি দুটি।

রোমান্টিক-কমেডি ঘরানার লুকা চুপি সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কৃতি স্যানন। ভারতে ২ হাজার ১০০ ও ভারতের বাহিরে ৪০৭ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিন ৮.০১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। কার্তিক আরিয়ান অভিনীত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে এটি সর্বোচ্চ। লুকা চুপি সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ বিজন। এটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর।

অন্যদিকে সুশান্ত সিং রাজপুত ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা সঞ্চিরিয়া। অ্যাকশন ঘরানার সিনেমাটি ভারতে ৭২০ ও ভারতের বাহিরে ২২০ পর্দায় মুক্তি পেয়েছে। প্রথম দিনে ১.৫ কোটি রুপি আয় করেছে এটি। তবে সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে।



রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়