ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম দিন কত আয় করল ‘বদলা’?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিন কত আয় করল ‘বদলা’?

বদলা সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা বদলা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এটি। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে শুরুটাও ভালো করেছে সিনেমাটি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিন শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৫.০৪ কোটি রুপি। এদিন সকালের দিকে কম থাকলেও সন্ধ্যায় দর্শক সংখ্যা বাড়তে থাকে। দ্বিতীয় দিনে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পিঙ্ক সিনেমার পর এতে অমিতাভের সঙ্গে আবারো অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়া অভিনয় করেছেন অমৃতা সিং। ভারতের প্রায় সাড়ে নয় শ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাণ, প্রচার ও বিজ্ঞাপন মিলিয়ে সিনেমাটির মোট ব্যয় ২০ কোটি রুপি।

বদলা সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, যিনি ৪০ বছরে কোনো মামলা হারেননি। অন্যদিকে একজন সন্দেহভাজন খুনির চরিত্রে দেখা গেছে তাপসীকে। স্প্যানিশ ভাষার দি ইনভিজিবল গেস্ট সিনেমার রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ। এটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়