ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বিতর্কে মেইসি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বিতর্কে মেইসি

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’। এ সিরিজের অষ্টম সিজনের দুটি এপিসোড নিয়ে চলছে নানা সমালোচনা। এ সিজনের দ্বিতীয় পর্বে প্রধান চরিত্র আরিয়া স্টার্ককে গেন্ড্রির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়। আরিয়া স্টার্ক চরিত্রে অভিনয় করেছেন মেইসি উইলিয়ামস ও  গেন্ড্রির চরিত্রে অভিনয় করেছেন জো দেম্পসি।

৩১ বছর বয়েসি জো দেম্পসির সঙ্গে ২২ বছর বয়েসি মেইসির এই দৃশ্য নিয়ে চলছে নানা সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন— কীভাবে দৃশ্যটি শুট করা হয়েছে? মেইসি দৃশ্যটি করার উপযুক্ত বয়সের কিনা? নৈতিকভাবে এই দৃশ্যটি করা উচিত হয়েছে কিনা ইত্যাদি।

এ বিতর্ক যখন তুঙ্গে তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেইসি উইলিয়ামস। এক টুইটে তিনি লিখেছেন, ‘দৃশ্যটি দেখে আপনাদের যদি কোনোরকম অস্বস্তি বোধ হয় তবে জানিয়ে রাখি— আমার মা, বাবা, দুই বোন, চার ভাই সবাই এটা দেখেছেন।’

২০১১ সালে ‘গেম অব থ্রোনস’-এর আরিয়া স্টার্ক চরিত্র রূপায়নের মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন মেইসি। চরিত্রটির জন্য ইংল্যান্ডজুড়ে অডিশনের ব্যবস্থা করেন নির্মাতারা। এতে তিন শ প্রতিযোগীকে পেছনে নির্বাচিত হন মেইসি।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়