ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মন্দার বাজারে সিনেবাজ’র চার সিনেমার ঘোষণা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্দার বাজারে সিনেবাজ’র চার সিনেমার ঘোষণা

বিনোদন প্রতিবেদক : কয়েক বছর ধরে ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। খুড়িয়ে খুড়িয়ে চলছে সিনেমা হলগুলো। নতুন সিনেমা না থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়েছে। প্রযোজক সিনেমায় অর্থ লগ্নী করে ক্ষতি হওয়ায় ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। স্বাভাবিক কারণেই নতুন সিনেমা প্রযোজনায় আগ্রহী হচ্ছেন না ঢাকার প্রযোজকগণ।

চলচ্চিত্রের এমন মন্দা অবস্থায় আশা জাগানীয়া নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ‘সিনেবাজ ফিল্ম’ নামে এই প্রযোজনা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেই চারটি সিনেমা প্রযোজনার ঘোষাণা দিয়েছে।

চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী আজ ২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির নাম ঘোষণার পাশাপাশি নতুন চারটি সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। এ সময় শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ অনেকে। চলচ্চিত্রের এই সংকটে সিনেবাজ ফিল্মকে সম্ভাবনা হিসেবেই দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। নতুন চারটি সিনেমায় দেশের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন বলে জানা গেছে।



চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন। এরপর একে একে তিনি ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’ সিনেমা নির্মাণ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, চিত্রনায়ক বাপ্পি, রোশান, চিত্রনায়িকা জলি, রাহা তানহা খান, শিমুল খান, চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়