ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরের ওপর রাভিনার প্রতিশোধ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমিরের ওপর রাভিনার প্রতিশোধ

রাভিনা ট্যান্ডন ও আমির খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ১৯৯১ সালে পাত্থর কে ফুল সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তারপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি ভারতীয় টিভি রিয়েলিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন রাভিনা। এ সময় অভিনেতা আমির খানের সঙ্গে তার একটি মজার ঘটনা জানান তিনি। শুটিং সেটে সহশিল্পীদের সঙ্গে আমিরের মজা করার বিষয়টি সবার জানা। এ অভিনেত্রীর সঙ্গেও মজা করেছিলেন আমির। আর কীভাবে রাভিনা তার প্রতিশোধ নিয়েছিলেন অনুষ্ঠানে তারই স্মৃতিচারণ করেন তিনি।

বলিউডের কালজয়ী আন্দাজ আপনা আপনা সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করেন এই অভিনেত্রী। রাভিনা জানান, সিনেমাটির শুটিংয়ের সময় একদিন তার জন্য চা বানিয়ে আনেন আমির। এরপর এমন ভাব করেন যেন গরম চা এ অভিনেত্রীর গায়ে পড়ে যাবে। এতে ভীষণ ভয় পান তিনি। পড়ে জানা যায় আমির সেটি মজা করেই করেছিলেন।

ঘটনার পর এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন রাভিনা। সিনেমাটির ‘এলো এলো’ গানের শুটিংয়ে মোক্ষম সুযোগও পেয়ে যান। কোরিওগ্রাফার সারোজ খান ও ক্যামেরাম্যানের সঙ্গে যোগসাজশ করে বন্ধ ক্যামেরার সামনে আমিরকে তিন ঘণ্টা নাচিয়েছিলেন রাভিনা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়