ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধ্রুব টিভিতে ঈদের সাত নাটক

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধ্রুব টিভিতে ঈদের সাত নাটক

বিনোদন প্রতিবেদক: প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন এরই মধ্যে জনপ্রিয় গান প্রকাশ করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সাতটি একক নাটক।

নাটকগুলোর মধ্যে রয়েছে— শিহাব শাহীন রচিত ও পরিচালিত ‘বাউন্ডুলে’ নাটকটি। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মম, আলিফ প্রমুখ। মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হয়েছে ‘আঙুলে আঙুল’ নাটকটি। এতে অভিনয় করেছেন তাহসান খান এবং নুসরাত ইমরোজ তিশা। আফরান নিশো এবং তানজিন তিশা জুটির অনবদ্য রসায়নে থাকছে  ‘দ্য অ্যান্ড’ নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। রোমান্টিক ঘরানার এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তিশা। কাজল আরেফিন অমির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘দ্য টেইলর’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর। ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গুড বয়’ নাটকটি। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিমসহ অনেকে। রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘টান’ নাটকটি। এতে অভিনয় করেছেন জোভান এবং টয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বরাবরের মতো এবারো দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ঈদের নাটকগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, ধ্রুব টিভির সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়