ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝুঁকি নিতে চান ক্যাটরিনা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝুঁকি নিতে চান ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয় ক্যারিয়ারের পনের বছর পার করেছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সিনেমার চরিত্রের ব্যাপারে ঝুঁকি নিতে চান তিনি।

এ প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘অভিনয়শিল্পী হওয়ায় আমরা প্রতিনিয়ত বিকশিত হচ্ছি এবং নতুন নতুন বিষয় শিখি। আমাদের এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। এখন যে অবস্থানে রয়েছি, আমি ঝুঁকি নিতে চাই এবং সে সকল বিষয়ের অংশ হতে চাই যেগুলোর মধ্যে বৈচিত্র রয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে গ্ল্যামারাস অথবা নাচ-গান ধরনের কিছু খুঁজি না। কারণ এগুলো করেছি। চরিত্র ও চরিত্রের মধ্যে যে জটিলতা রয়েছে সেটি এখন আমাকে আকর্ষণ করে। আর এ কারণেই আজ আমি এই অবস্থানে।’

ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো। এতে একজন মদ্যপ নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। বক্স অফিসে সিনেমাটি ভালো ব্যবসা করতে না পারলেও এতে ক্যাটরিনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ভারত। এ সিনেমা নিয়ে তিনি বলেন, “ভারত অনেক বড় পরিসরের একটি সিনেমা, তবে আমার কাছে এটি হুট করে এসেছে। যখন আমি ‘শিলা কি জাওয়ানি’ অথবা ধুম-থ্রি করেছি, তখন ওই বিষয়গুলো আমাকে আকর্ষণ করত। কিন্তু এখন আমি সেই চরিত্রগুলো খুঁজি, যেগুলো অতীতে চেষ্টা করিনি।”

ভারত সিনেমায় ক্যাটরিনার চরিত্রের নাম কুমুদ রেইনা। এতে একজন সরকারী কর্মকর্তা হিসেবে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সালমান, জ্যাকি শ্রফ, টাবু, দিশা পাটানি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার প্রমুখ। আগামী ৫ জুন সিনেমাটি মুক্তি পাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়