ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রলের শিকার শাকিব

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রলের শিকার শাকিব

শাকিব খান

বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। স্বাভাবিক কারণেই তাকে নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশি। গত দুই বছরে দেশ সেরা এই চিত্রনায়ক কখনো পেশাগত, আবার কখনো ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হয়েছেন। কখনো কখনো তার অভিনীত সিনেমা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

আবারো বিতর্কে জড়ালেন এই অভিনেতা। গত ২৬ মে একটি ফ্যাশন হাউজের সাহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে— নিজেকে সিনেমায় ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। তারই একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে অনেকে শাকিবকে নিয়ে হাসি তামাশায় মেতেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’

শাকিব আরো বলেন, ‘‘এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস, ‘এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সিনেমা ‘পাসওয়ার্ড।’’

অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই এখন ট্রল করছেন।

একই সময় শাকিব খান তার অভিনীত ‘নোলক’ সিনেমা নিয়েও কথা বলেন। ‘নোলক’ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘‘নোলক’ সিনেমাটিও ‘পাসওয়ার্ড’-এর মতো ভালো। কিন্তু আমি চাইনি সিনেমাটি এই ঈদে আসুক। আমার প্রতিটি সিনেমাই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’’

মোহাম্মাদ ইকবাল ও শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। মালেক অফসারী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন।

দেখুন:

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়