ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে আসিফ-কর্নিয়া-নিলয়

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসঙ্গে আসিফ-কর্নিয়া-নিলয়

বিনোদন প্রতিবেদক: দর্শক নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে হাজির হয়ে থাকেন। এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন আসিফ। দ্বৈতভাবে গানটি তার সঙ্গে গেয়েছেন কর্নিয়া।

‘তোমার হাসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ ও মিউজিক করেছেন মুসফিক লিটু। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে এর মিউজিক ভিডিওর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন আসিফ-কর্নিয়া। এছাড়া তাদের সঙ্গে দেখা যাবে মডেল নিলয়কে। আগামী ঈদুল ফিতরে মাক্স ব্যাগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়