ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত আয় করল ‘আর্টিকেল ফিফটিন’?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘আর্টিকেল ফিফটিন’?

আর্টিকেল ফিফটিন সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভিন্নধর্মী গল্পের সিনেমায় অভিনয় করে খুব দ্রুত দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার আর্টিকেল ফিফটিন সিনেমাটি।

গতকাল সকালে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটির দর্শক না থাকলেও দিন গড়ানোর সঙ্গে তা বাড়তে থাকে। বক্স অফিসে শুরুটা মন্দ করেনি সিনেমাটি। প্রথম দিনে আয় করেছে ৫.০২ কোটি রুপি। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শ এই তথ্য জানিয়েছে।

আয়ুষ্মান অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্টিকেল ফিফটিন। গত বছর মুক্তি পাওয়া এ অভিনেতার বাধাই হো সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ৭.৩৫ কোটি রুপি। এই তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে— শুভ মঙ্গল সাবধান (২.৭১ কোটি রুপি), আন্ধাধুন (২.৭০ কোটি রুপি) ও বেরেলি কি বরফি (২.৪২ কোটি রুপি)।

আর্টিকেল ফিফটিন সিনেমাটিতে একজন তদন্ত কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এতে আরো আছেন— ইশা তলওয়ার, সায়নি গুপ্তা, রঞ্জিনি চক্রবর্তী, মনোজ পাহওয়া প্রমুখ। এটি পরিচালনা করেছেন অনুভব সিনহা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়