ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিশাকে নিয়ে গুজব

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমিশাকে নিয়ে গুজব

আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক : দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি খবরে বেশ বিচলিত এ অভিনেত্রীর ভক্তরা।

তবে এ খবর সত্য নয় বলে জানিয়েছেন আমিশা। স্পটবয় ডটকমকে এ অভিনেত্রী বলেন, ‘আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি খুবই হতাশ ও অবাক হচ্ছি। কারা এই ধরনের খবর ছড়ায়? আমার শরীর সম্পূর্ণ সুস্থ।’

এর আগে শোনা যায়, মুম্বাই-পুনে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হয়েছেন আমিশা। দুর্ঘটনা কবলিত একটি গাড়ির ছবিসহ খবরটি ছড়িয়ে পড়ে।

এ অভিনেত্রী বলেন, ‘এটির কোনো সত্যতা নেই। সম্পূর্ণ গুজব। এরকম কিছু ঘটে থাকলে আমি কথা বলছি কীভাবে?’

কাহো না পেয়ার হ্যায়, গাদার-এক প্রেম কথা’র মতো বক্স অফিস হিট সিনেমা দিয়ে বলিউডে পথচলা শুরু করেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু পরবর্তী সময়ে খুব একটা সুবিধা করতে পারেননি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভাইয়াজি সুপারহিট। ২০১১ সালে সিনেমাটির কাজ শুরু হয়েছিল কিন্তু মুক্তি পেয়েছে গত বছর। এতে আরো অভিনয় করেছেন—সানি দেওল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়