ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিডিয়া এড়িয়ে চলছেন শাহরুখ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিডিয়া এড়িয়ে চলছেন শাহরুখ?

বলিউড অভিনেতা শাহরুখ খান। ভারতীয় মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক মন্দ নয়। কিন্তু ‘বলিউডের রোমান্স কিং’খ্যাত এ তারকা নাকি মিডিয়া এড়িয়ে চলছেন।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘বার্ড অব ব্লাড’ সিরিজের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু মিডিয়ার সঙ্গে কোনো প্রশ্ন-উত্তর পর্বে যাননি। জিরো সিনেমার পর এ অভিনেতা নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। এরপর অনেকেই কানাঘুষা করছেন— প্রশ্ন থেকে দূরে থাকতেই মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না তিনি। ফিল্মিবিট এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র ডেকান ক্রনিক্যালে বলেন, শাহরুখ খান তার পরবর্তী সিনেমার বিষয়ে মিডিয়ার সঙ্গে কোনো কথা বলার মুডে ছিলেন না। এর পরিবর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে সেলফি তুলেছেন। শাহরুখ একজন পাপারাজ্জির ক্যামেরা দিয়ে সেলফি তোলেন। তার সুন্দর ব্যবহারের নমুনা এটি।

গত ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ খান অভিনীত জিরো সিনেমাটি। এতে আরো অভিনয় করেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তবে মুক্তির পর দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এটি। বক্স অফিসেও মুখ থুবরে পড়ে।

জিরো সিনেমার ব্যর্থতার পর বেশ কয়েকটি সিনেমায় শাহরুখের অভিনয়ের গুঞ্জন শোনা যায়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।

এ নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আমি তখনই সিনেমা করব যখন মন থেকে চাইব। মন থেকে যখন অভিনয় আসবে তখনই করব, কিন্তু এখন আমি এরকম কিছু অনুভব করছি না। অনেকেই আমাকে সিনেমার চিত্রনাট্য শোনাচ্ছেন। ২০-২৫টি গল্প শুনেছি। এর মধ্যে ২-৩টি পছন্দ হয়েছে। কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি কোন সিনেমাটি করব। কারণ যখনই আমি সিদ্ধান্ত নিব তখন থেকেই সিনেমাটি নিয়ে কাজ শুরু করতে হবে। আমাকে সেটির মধ্যে সম্পূর্ণ মগ্ন হয়ে যেতে হবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়